ঢাকা, বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২৬

২০ ফাল্গুন ১৪৩২, ১৬ রমজান ১৪৪৭

শিরোনাম
টাকা ছাপিয়েও ব্যাংক রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে: পরিকল্পনা উপদেষ্টা সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে হাসনাত ও সারজিসের ফেসবুক পোস্টে দলে অস্বস্তি-অসন্তোষ কানাডায় আগাম নির্বাচনের ঘোষণা, ভোট ২৮ এপ্রিল জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সবাইকে কাজ করার আহ্বান তারেক রহমানের হামাসকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানালো ফাতাহ প্রকৃতিবিনাশী ও বৈষম্যপূর্ণ সব প্রকল্প বাতিল করতে হবে: আনু মুহাম্মদ গণপরিষদের প্রয়োজন দেখছে না বিএনপি কারামুক্ত হলেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে: নাহিদ ইসলাম লোহাগাড়ায় কাপড় কাটার কাঁচির আঘাতে জামায়াত নেতা খুন

বার্সেলোনাকে তিনে নামিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৪ ডিসেম্বর, ২০২৪

বার্সেলোনাকে তিনে নামিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ

স্প্যানিশ লা লিগায় শনিবার (২১ ডিসেম্বর) রাতে আতলেতিকো মাদ্রিদের কাছে শেষ মুহূর্তের গোলে হেরে লা লিগায় দুইয়ে নেমে গিয়েছিল বার্সেলোনা,  এতে শীর্ষে উঠে যায় আতলেতিকো। এক দিনের ব্যবধানে হান্সি ফ্লিকের দল নেমে গেলে তিনে। 

রোববার (২২ ডিসেম্বর) ঘরের মাঠে সেভিয়াকে হারিয়ে বার্সাকে টপকে দুইয়ে উঠে গেছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে সেভিয়াকে ৪-২ গোলে হারিয়েছে রিয়াল। 

ম্যাচে দুর্দান্ত এক গোল করা কিলিয়ান এমবাপ্পে ব্রাহিম দিয়াজকে দিয়ে করিয়েছেন আরেকটি। রিয়ালের অন্য দুটি গোল ফেদেরিকো ভালভের্দে ও রদ্রিগোর। ৫৩ মিনিটের মধ্যেই ৪-১ গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল।

আজকের ম্যাচের আগে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলেছিলেন রিয়ালের সঙ্গে মানিয়ে নেয়ার সময়টা পাড় করে ফেলেছেন এমবাপ্পে, এখন সময় কিছু করে দেখানোর। সেভিয়ার বিপক্ষে কিছু করেই দেখালেন ফরাসি তারকা। দলের জয়ে বড় ভূমিকা রেখে পেয়ে গেলেন রিয়ালের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪তম গোল।

১০ মিনিটেই রিয়ালকে এগিয়ে নেন এমবাপ্পে। রদ্রিগোর পাস বক্সের মাথায় পেয়ে যান এমবাপ্পে। এক স্পর্শে বলের নিয়ন্ত্রণ নেওয়ার পর দ্বিতীয় ছোঁয়ায় জায়গা ঠিক করে নিয়ে জোরালো শটে গোল পেয়ে যান ২০১৮ সালে বিশ্বকাপজয়ী ফুটবলার।

১০ মিনিট পর ৩০ গজ দূর থেকে গোল করে ব্যবধানটা ২-০ করেন ভালভের্দে। ৩৪ মিনিটে তৃতীয় গোল পেয়ে যায় রিয়াল। এবার ভাসকেজের ক্রসে গোল রদ্রিগোর। এক মিনিট পরেই সেভিয়ার হয়ে গোল করেন ইসাক রোমেরো। ৫৩ মিনিটে এমবাপ্পের পাশ থেকে রিয়ালকে চতুর্থ গোলটি এনে দেন দিয়াজ। এরপর ৮৫ মিনিটে দোদি লুবেবাকলো ব্যবধান কমাতেই পেরেছেন শুধু।

১৮ ম্যাচে ১২তম জয়ে ৪০ পয়েন্ট রিয়াল মাদ্রিদের। সমান ম্যাচে ৪১ পয়েন্ট আতলেতিকোর। এক ম্যাচ বেশি খেলে ৩৮ পয়েন্ট নিয়ে তিনে বার্সেলোনা।